খুলনায় মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে নিহত ৩

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে ভ্যানচালকসহ নিহত ৩ হয়েছেন। বুধবার (৫ জুন) সকাল ১০টায় জেলার পাইকগাছা উপজেলার

2024-06-05T12:08:02+00:00
2024-06-05T12:08:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে নিহত ৩
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪, ১২:০৮ পিএম   (ভিজিট : ১৫৭)
X

খুলনায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে ভ্যানচালকসহ নিহত ৩ হয়েছেন। বুধবার (৫ জুন) সকাল ১০টায় জেলার পাইকগাছা উপজেলার শিববাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পাইকগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি বলেন, সকালে পাইকগাছার শিববাটি এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ভ্যানচালক ও মোটরসাইকেলের দুই আরোহী মারা গেছে। নিহতদের মধ্যে ভ্যানচালক ইসমাইল (৬০) এবং মোটরসাইকেল আরোহীদের নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ভ্যান জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy