বিজয়নগরে তিনজনের সাজা

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফোন নিয়ে প্রবেশ ও অনুপ্রবেশের দায়ে তিনজনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে উপজেলার ছতুরপুর ও

2024-06-05T12:37:50+00:00
2024-06-05T12:37:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিজয়নগরে তিনজনের সাজা
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪, ১২:৩৭ পিএম   (ভিজিট : ১৯৬)
X

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফোন নিয়ে প্রবেশ ও অনুপ্রবেশের দায়ে তিনজনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে উপজেলার ছতুরপুর ও আউলিয়া বাজার এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৪৮ নং ছতরপুর উচ্চ বিদ্যালয় মহিলা ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও পুলিশ কর্মকর্তা কর্তৃক বারবার নিষেধ করা সত্ত্বেও মোবাইল ফোন সাথে রাখায় পোলিং এজেন্ট হারুন মিয়া (২৪) ও শাহানা বেগম (৫২) কে হাতেনাতে আটক করা হয়। পরে দুজনকে দণ্ডবিধির-১৮৬০ এর ১৮৮ ধারায় তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

১০নং পাহাড়পুর ইউনিয়নের ৪০নং আউলিয়ানগর মোহাম্মদীয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে মো: কাউসার মিয়া নামে এক ব্যক্তি সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার না হওয়া সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশের দায়ে ৫দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy