অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ, যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি

সারাবাংলা

অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তানভীর আহমেদ (৩২) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ

2024-06-05T14:06:26+00:00
2024-06-05T14:06:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ, যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪, ২:০৬ পিএম   (ভিজিট : ২৬৫)
X

অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তানভীর আহমেদ (৩২) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বুধবার (৫ জুন) সকালে যুবলীগ নেতা তানভীরের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

গতকাল দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানভীর আহমেদ ভুঁইয়া কুমিল্লার চান্দিনা উপজেলার গনিপুর গ্রামের বাসিন্দা ও বাড়েরা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন।

অন্তঃসত্ত্বা গৃহবধূ বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তানভীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। সে সময় আমার স্বামীর সঙ্গে তানভীরের ধস্তাধস্তি ও মারামারির ঘটনা ঘটে। পরে তানভীরকে পেটানোর পর অচেতন ও একপর্যায়ে মারা যায়।’

বাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভুঁইয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তবে হত্যাকাণ্ডটি সন্দেহজনক। ঘটনাস্থল ঘনবসতিপূর্ণ, কিন্তু এত বড় ঘটনার বিষয়ে বাড়ির আশপাশের মানুষ কিছুই জানে না। তারা মুখ খুলছে না।’

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন দত্ত বলেন, ‘তানভীরের শরীরে আঘাতের চিহ্ন আছে। তবে হত্যার কারণ এখনও নিশ্চিত নয়। জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূর স্বামীকে থানায় আনা হয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।’

নিহত তানভীরের মা নিলুফা বেগম দাবি করে বলেন, ‘আমারে ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওই নারীর অভিযোগ সত্য নয়। আমি হত্যার বিচার চাই।’







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy