মানিকগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা,অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস

2024-06-05T15:16:17+00:00
2024-06-05T15:16:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪, ৩:১৬ পিএম   (ভিজিট : ২০৫)
X

"করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা,অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। 

বুধবার (৫ জুন) সকালে জেলা প্রশাসক রেহেনা আক্তার এর নেতৃত্বে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ডক্টর মো: ইউসুফ আলীসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর যৌথ আয়োজনে রালী, আলোচনাসভা,পুরস্কার বিতরণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিতে বিপুল সংখ্যক জনসমাগম ঘটে। 

পরে জেলা প্রশাসকের সম্মেলন  কক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও আমাদের করণীয় বিষয়ে সময়োপযোগী ও তথ্যবহুল আলোচনা করেন জেলা প্রশাসক রেহেনা আক্তার। 

অতিরিক্ত জেলা প্রশাসক( সাবিক) মো. তরিকুল ইসলাম এর  সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ পুলিশ সুপার গোলাম আজাদ খান (বিপিএম পিপিএম বার), পরিবেশ অধিদপ্তর এর উপ-পরিচালক ড. মো. ইউসুফ আলী। 
প্রবন্ধ পাঠ করেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. রফিকুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. ওমর ফারুক।

কর্মসূচি শেষে সচেতনতামূলক ভিডিও ডকুমেন্টস প্রদর্শন করেন মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শুক্লা সরকার। 

বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণয়ন ও মরুময়তা রুখতে হলে কার্বন নিঃসরণ হ্রাস করতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যাবহার ও চর্চা বৃদ্ধি করতে হবে।  প্লাস্টিক বর্জ্য ত্যাগ করে পাটের ব্যাগসহ লোকজ পন্য সামগ্রির ব্যাবহার বৃদ্ধি করতে হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy