উচ্চপদস্থ কর্মকর্তাদের ফেসবুক হ্যাক করাই ছিল তার নেশা..

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

সম্প্রতিক সময়ে প্রায় জানা যায় যে উচ্চপদস্থ কর্মকর্তাদের আইডি হ্যাক হয়। এমনই এক ঘটনার ক্লু বের করেন তদন্ত

2024-06-05T15:31:38+00:00
2024-06-05T15:31:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উচ্চপদস্থ কর্মকর্তাদের ফেসবুক হ্যাক করাই ছিল তার নেশা..
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪, ৩:৩১ পিএম   (ভিজিট : ১৮৮)
X

সম্প্রতিক সময়ে প্রায় জানা যায় যে উচ্চপদস্থ কর্মকর্তাদের আইডি হ্যাক হয়। এমনই এক ঘটনার ক্লু বের করেন তদন্ত কর্মকর্তারা।

নাটোরে সরকারি কর্মকর্তাদের ফেসবুক আইডি হ্যাক করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা ফজলে রাব্বিকে(২৪) গ্রেফতার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর। এ ঘটনায় তার বিরুদ্ধে আইসিটি আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

রাব্বি নাটোরের দিঘাপতিয়া এমকে কলেজের অনার্স তৃতীয় বষের্র ছাত্র ও সিংড়া উপজেলার পাঁচতিরাইল গ্রামের জিয়াউর রহমানের ছেলে।

রোববার (৫ এপ্রিল) পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, এই চক্রের সাথে আরও যারা জড়িত তাদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

পুলিশ সুপার আরও জানান, এই চক্রের সাথে আরও যারা জড়িত তাদের গ্রেফতার করার চেষ্টা চলছে। ফজলে রাব্বি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফেসবুক আইডি হ্যাক করতেন। হ্যাক করার পর বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন। সম্প্রতি সরকারের এক উচ্চপদস্থ ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এরপর অভিযান চালিয়ে ফেসবুক হ্যাকার ও বিকাশ প্রতারক চক্রের হোতা ফজলে রাব্বিকে তার নিজ বাড়ি থেকে আটক করে এনএসআই। রোববার দুপুরে আটক ফজলে রাব্বিকে নাটোর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy