টিউবওয়েলের পানি খেয়ে ৬ জন অসুস্থ!

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দেওপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের গানজানা দক্ষিন পাড়া গ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ সোলায়মান (৬৭) এর

2024-06-05T16:03:12+00:00
2024-06-05T16:03:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টিউবওয়েলের পানি খেয়ে ৬ জন অসুস্থ!
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪, ৪:০৩ পিএম   (ভিজিট : ১৮৫)
X

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দেওপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের গানজানা দক্ষিন পাড়া গ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ সোলায়মান (৬৭) এর বাড়ির টিউবওয়েলের ‘চেতনানাশক ওষুধ’ মেশানো পানি খেয়ে একই পরিবারের ৬ জন অসুস্থ হয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 

গতকাল মঙ্গলবার রাত ১০টায় উপজেলার ৮নং দেওপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের গানজানা দক্ষিনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অসুস্থরা হলেন- মোঃ সোলায়মান (৬৭), স্ত্রী মোসাঃ খোদেজা বেগম (৪৫), মেয়ে মুন্নি আক্তার (২৮) এবং নাতনি ঐসি আক্তার (১৫) ও এসা আক্তার (১৩)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০ টায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ সোলায়মান (৬৭) এর বাড়ির টিউবওয়েলের ভিতরে চেতনা নাশক মেডিসিন দিয়ে রাখে দুর্বৃত্তরা। রাতের খাবার খাওয়ার সময় ঐ পানি পান করলে পরিবারের সবাই অচেতন ও অসুস্থ হয়ে পড়েন। এ সময় গুরুতর অসুস্থ অবস্থায় মুন্নিকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়েছে। অন্য সবাইকে বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তারা।

স্থানীয় ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম বলেন, ‘ বাড়ির টিউবওয়েলের পানি খেয়ে একই পরিবারের ৬ জন অসুস্থ হয়েছেন। এক জনের অবস্থা গুরুতর। চুরি করার উদ্দেশ্যে টিউবওয়েলের ‘চেতনানাশক ওষুধ’ দিয়ে রাখতে পারে দুর্বৃত্তরা।’

এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নিচ্ছি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy