পূর্বধলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্যে নেত্রকোনার পূর্বধলায় বিশ্ব পরিবেশ দিবস

2024-06-05T16:06:15+00:00
2024-06-05T16:06:15+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পূর্বধলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪, ৪:০৬ পিএম   (ভিজিট : ১৫৩)
X

“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্যে নেত্রকোনার পূর্বধলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বেলা ১১ ঘটিকায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা কৃষি অফিসার মো. আলমগীর কবির'র সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা এম.এম.এ আউয়াল তালুকদার, কৃষি সম্প্রসারণ অফিসার শাহনাজ আফরোজ মনি, পল্লী উন্নয়ন কর্মকর্তা তাজবীর মোস্তাফা, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান ও সাংবাদিক মো. এমদাদুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বৈশ্বিক উষ্ণতার ভারসাম্য রক্ষায় ও আগামী প্রজন্মের জন্য পরিবেশবান্ধব বিশ্ব গড়তে প্রত্যেককে গাছ লাগানোসহ পরিবেশের ক্ষতিকারক কাজ রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। তাছাড়াও প্লাস্টিক পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই পরিবেশ দূষণ রোধে প্লাস্টিকের ব্যবহার বন্ধের আহ্বানও জানান তারা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy