নলছিটিতে ইমরান হত্যা মামলার আসামিদের জেলহাজতে প্রেরণ

বরিশাল ব্যুরো

সারাবাংলা

ঝালকাঠির নলছিটিতে শ্রমিকলীগ কর্মী ইমরান হোসেন কে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান দুই আসামি গত মঙ্গলবার আদালতে

2024-06-05T17:11:58+00:00
2024-06-05T17:15:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নলছিটিতে ইমরান হত্যা মামলার আসামিদের জেলহাজতে প্রেরণ
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪, ৫:১১ পিএম  আপডেট: ০৫.০৬.২০২৪ ৫:১৫ পিএম  (ভিজিট : ১৫২)
X

ঝালকাঠির নলছিটিতে শ্রমিকলীগ কর্মী  ইমরান হোসেন কে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান দুই আসামি গত মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। 

জেল হাজতে পাঠানো আসামিরা হলেন,নলছিটি পৌরসভার ৬ নং ওয়ার্ডের খাজুরিয়া এলাকার আল আমিন হাওলাদার (২৬)  ও তার পিতা  মো. ইদ্রিস হাওলাদার (৫৮)। 

উল্লেখ্য,গত ২৪ ফেব্রুয়ারি শনিবার রাতে ইমরান ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফিরছিলেন। নান্দিকাঠি এলাকায় পৌঁছালে পথে রশি টানিয়ে ইমরানের পথরোধ করেন চাচাতো ভাই আল আমিনের নেতৃত্বে ছয়–সাতজন ব্যক্তি।

ইমরান মোটরসাইকেল থেকে পড়ে গেলে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন তাঁরা। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তাঁর মৃত্যু হয়।এ ঘটনায় নিহত ইমরানের পিতা আঃ রশিদ হাওলাদার পরে দিন দুইজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy