ফরিদপুরে দুটি উপজেলায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ফরিদপুরের দুটি উপজেলার বোয়ালমারী ও আলফাডাঙ্গায় অবাদ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

2024-06-05T17:57:52+00:00
2024-06-05T17:57:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে দুটি উপজেলায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪, ৫:৫৭ পিএম   (ভিজিট : ১৭০)
X

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ফরিদপুরের দুটি উপজেলার বোয়ালমারী ও আলফাডাঙ্গায় অবাদ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো ভোটগ্রহণ।

বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত  বিরতহীন ভাবে এই দুই উপজেলার ১১৮টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ।

কোথাও কোন অপৃতিকর ঘটনা ছাড়াই বোয়ালমারীতে ৭৮টি ও আলফাডাঙ্গা উপজেলায় ৪০টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটাররা মনোরম পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

চতুর্থ ধাপের এ নির্বাচনে বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় ১৪জন চেয়ারম্যান, ১২জন ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
 
শেষ ধাপে এ দুই উপজেলায় তৃতীয় লিঙ্গসহ মোট ভোটার সংখ্যা  ৩ লাখ ৭ হাজার ১৮৮ জন। এর আগে আজ সকালে ভোট কেন্দ্র পরিদর্শনে এসে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম জানান, প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

এসময় ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান  তালুকদার জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে র‌্যাব, বিজিবিসহ স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করছেন। কেন্দ্রে পুলিশসহ আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। আশা করি কোথাও কোন অপৃতিকর ঘটনা ছাড়াই সুন্দর, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy