নকলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নকলায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাশিদুল হাসান রাসেল (২৯) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।বুধবার (৫

2024-06-05T19:23:40+00:00
2024-06-05T19:23:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নকলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪, ৭:২৩ পিএম   (ভিজিট : ৩০৯)
X

শেরপুরের নকলায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাশিদুল হাসান রাসেল (২৯) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। 

বুধবার (৫ জুন) সকালে উপজেলার গৌড়দ্বার বাজার সংলগ্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদুল হাসান শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামের মো. সাইদুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, রাশিদুল হাসান রাসেল গাজীপুরের মাওনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বুধবার সকালে সেখান থেকে বাড়ি ফেরার জন্য শেরপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে সকাল ৯টার দিকে শেরপুরের নকলা উপজেলার গৌড়দ্বার বাজার সংলগ্ন ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে মোটরসাইকেলের সাথে একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি গুড়িয়ে যায়। 

পরে স্থানীয় লোকজন রাসেলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে প্রাইভেটকারের চালক পালিয়ে যায়। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy