প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ১১:২৮ এএম (ভিজিট : ২৬৯)

X
সারাদেশের নায়ে টেকনাফেও চলছে উপজেলা নির্বাচন টেকনাফ উপজেলা নির্বাচনে সেন্টমার্টিনের জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোটগ্রহণ শেষে টেকনাফে ফেরার নৌপথে স্পিড ভোটকে লক্ষ্য করে মিয়ানমারের সীমান্ত থেকে গুলিবর্ষণ করা হয়েছে।
বুধবার (৫ জুন) সন্ধ্যা ৬ টার দিকে নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান জানান, 'সুষ্ঠু সুন্দর উৎসবমুখর পরিবেশে নির্বাচন শেষ করে টেকনাফ ফেরার পথে মিয়ানমার অভ্যন্তর থেকে গুলি ছুঁড়া হয়। এসময় সহকারী কমিশনার ভূমি, প্রিসাইডিং কর্মকর্তা, পুলিং অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত পুলিশের একটি টিমও ছিল।'
নির্বাচন কর্মকর্তা বলেন, এসময় ২৫/৩০ জন কোস্ট গার্ডের একটি বুট এবং কয়েকটি ট্রলারে করে টেকনাফে ফেরার পথে ২৫/৩০ রাউন্ড গুলি ছুঁড়া হয় মিয়ানমারের ওপার থেকে। তবে সকলেই নিরাপদে সুস্থ ভাবে টেকনাফ পৌঁছেছেন বলে জানান তিনি।
এ বিষয়ে সীমান্তের দায়িত্বে থাকা বিজিবি ও কোস্টগার্ডের বক্তব্য পাওয়া যায়নি।
সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ শওকত মুঠোফোনে জানান, 'সেন্টমার্টিনগামী কয়েকটি ট্রলারকেও লক্ষ করে মিয়ানমারের ওপার থেকে গুলি ছুঁড়া হয়েছে, যেখানে বেশ কয়েকজন যাত্রীও ছিলেন'।