ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী যারা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোহাম্মদ রফিকুল ইসলাম (আনারস ) ৪৮ হাজার ২৬১ ভোট পেয়ে বিজয়ী

2024-06-06T12:59:58+00:00
2024-06-06T12:59:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী যারা
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ১২:৫৯ পিএম   (ভিজিট : ১৫৪)
X

ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোহাম্মদ রফিকুল ইসলাম (আনারস ) ৪৮ হাজার ২৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 

নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আ:লীগের সেক্রেটারী মোঃ গোলাম মোস্তফা (দোয়াত কলম) পেয়েছেন ৩৪ হাজার ৮৬০ ভোট। অপরাপর পরাজিত প্রার্থীরা হলেন, মোঃ কামরুজ্জামান পিন্টু (টেলিফোন) ২৪ হাজার ১০০, ইঞ্জিনিয়ার মোঃ মহিউদ্দিন (মোটরসাইকেল) ২২ হাজার ৯২৩, রফিকুল ইসলাম পিন্টু (কৈ মাছ) ১৩ হাজার ২৮৪, মোঃ নজরুল ইসলাম সরকার ( ঘোড়া) ১ হাজার ২৯০ ও দেওয়ান ফেরদৌস (কাপ পিরিজ) পেয়েছেন ৭৩৩ ভোট। 

ভাইস চেয়ারম্যান পদে এজাদুল হক পারুল (তালা) ৫০ হাজার ৪৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হুমায়ুন কবির (চশমা) পেয়েছেন ২২ হাজার ৯৫৪। অপরাপর পরাজিত আবুল হোসাইন খোকন (উড়োজাহাজ) ২২ হাজার ৯২৯, হোসাইন মোহাম্মদ রাজিব (টিয়া পাখি) ১৭ হাজার ২৮৪, খন্দকার  মওদুদ আহমেদ আপেল (টিউবওয়েল) ১৩ হাজার ৬১৩, আতিকুল্লাহ (বই) ৯ হাজার ২৩৮ ও আফরোজ জামান সোহেল (মাইক) পেয়েছেন ৭ হাজার ৩৫ ভোট। 

নারী ভাইস চেয়ারম্যান পদে মাহমুদা সুলতানা মুন্নি (পদ্মফুল) ৮৯ হাজার ৩৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি খাদিজা আক্তার (কলস) পেয়েছেন ২৯ হাজার ৭৩৬ ভোট। তাছাড়া অপর পরাজিত প্রার্থী মোছা: শিউলী আক্তার (ফুটবল) পেয়েছেন ২৪ হাজার ১১৬ ভোট।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy