ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত যারা

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

সারাবাংলা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।উপজেলাগুলো হলো ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর ও বিজয়নগর।গতকাল

2024-06-06T13:02:27+00:00
2024-06-06T13:02:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত যারা
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ১:০২ পিএম   (ভিজিট : ১৬৬)
X

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।উপজেলাগুলো হলো ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর ও বিজয়নগর। 

গতকাল বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে রাতে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভন। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৫২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হেলাল উদ্দিন (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৪০২ ভোট।

এ ছাড়া নবীনগর উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারুখ আহমেদ আনারস প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৫৮০ ভোট।

সীমান্তবর্তী বিজয়নগর উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলীকে পরাজিত করে বেসরকারিভাবে চেয়ারম্যান হয়েছেন মো. আল জাবের। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ১৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসিমা মুকাই আলী পেয়েছেন ৩৮ হাজার ৯৮৫ ভোট।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy