কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপ(৫ জুন) নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও মনোরম পরিবেশে

2024-06-06T13:12:20+00:00
2024-06-06T13:12:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ১:১২ পিএম   (ভিজিট : ২৭৮)
X

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপ(৫ জুন) নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও মনোরম পরিবেশে সম্পন্ন হয়েছে। 

নির্বাচনে ৩৭ হাজার ৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোফাজ্জল হোসেন ভূঞা (ঘোড়া)। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নুরুল আলম মো. জাহাঙ্গীর চৌধুরী ( কাপ-পিরিচ) পেয়েছেন ২৮ হাজার ৫৫৮ ভোট। 

পুরুষ  ভাইস চেয়ারম্যান পদে মাওলানা হারুন অর রশিদ তালুকদার(টিউবওয়েল) সর্বোচ্চ ৭৭ হাজার ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মামুনুল কবীর খান (তালা) পেয়েছেন ৪২ হাজার ৩৫৫ ভোট। 

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে সেলিনা বেগম সুমি  (ফুটবল ) ৩৯ হাজার ৬৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোছা.ফাতেমা বেগম( পদ্ম ফুল)  পেয়েছেন ২৮ হাজার ৮৫২ ভোট। 

মোট প্রদত্ত ভোটারের সংখ্যা ছিল ১ লাখ ২৭ হাজার ৭৩৬ জন এবং ভোটার উপস্থিতি ছিল ৪৬.৯০ ভাগ।
  
উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা ৯৬টি। ভোট কক্ষের সংখ্যা রয়েছে ৭২৩টি। উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৩৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৯ হাজার ৩৯৬ জন ও নারী ভোটার সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৯৩০  জন এবং হিজড়া ভোটার ৬ জন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy