ঘাটাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১০ যাত্রী আহত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুন) সকাল

2024-06-06T14:41:33+00:00
2024-06-06T14:41:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১০ যাত্রী আহত
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ২:৪১ পিএম   (ভিজিট : ১১৩)
X

টাঙ্গাইলের ঘাটাইলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৮টায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার শাহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ধনবাড়ী থেকে ছেড়ে আসা একটি বাস টাঙ্গাইল যাওয়ার সময় উপজেলার শাহপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাককে পেছন থেকে অতিক্রম করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। 

এ সময় তারা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। এ ঘটনায় আহত ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হলেন বানিয়াপাড়া এলাকার নুরুল ইসলাম(৬০), ধনবাড়ী উপজেলার আব্বাস আলী, সুলতান, রহিম, হাবিবুর রহমান(৫৫), সালাম ও জেরিন সুলতানা(২)।

ঘাটাইল থানার এসআই মনির হোসেন জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তবে এ ঘটনায় কেউ মারা যায়নি।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy