জেলার শ্রেষ্ঠ ওসি শ্রীমঙ্গলের বিনয় ভূষন রায়

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।উক্ত কল্যাণ সভায়

2024-06-06T16:42:13+00:00
2024-06-06T16:42:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জেলার শ্রেষ্ঠ ওসি শ্রীমঙ্গলের বিনয় ভূষন রায়
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৪:৪২ পিএম   (ভিজিট : ১২৩)
X

আজ বৃহস্পতিবার সকাল ১০টায়  মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ  সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)। সভায় মৌলভীবাজার জেলার থানা ও পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। 

পুলিশ হেডকোয়ার্টার্সের পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৪ সালের মে মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি) বিনয় ভুষণ রায়।

পুলিশ সুপার বিনয় ভুষন রায়ের হাতে সম্মাননা স্বারক এবং শুভেচ্ছা উপহার তুলে দেন। 

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় , অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)  মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল)  আনিসুর রহমানসহ জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জগণসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy