নেছারাবাদে বিদ্যালয় থেকে গোপনে গাছ বিক্রি

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

নেছারাবাদ উপজেলার ধলহার পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জর্না সমদ্দারের বিরুদ্ধে নিয়মনীতি উপেক্ষা করে বিদ্যালয়ের পঞ্চাশ

2024-06-06T17:26:44+00:00
2024-06-06T17:26:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেছারাবাদে বিদ্যালয় থেকে গোপনে গাছ বিক্রি
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৫:২৬ পিএম   (ভিজিট : ২০৭)
X

নেছারাবাদ উপজেলার ধলহার পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জর্না সমদ্দারের বিরুদ্ধে নিয়মনীতি উপেক্ষা করে বিদ্যালয়ের পঞ্চাশ হাজার টাকার গাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। তিনি সুকৌশলে গত এক মাসের ব্যবধানে বিদ্যালয়ের সামনে থেকে দুইটি মেহগিনি,তিনটি বেলশিশু গাছ বিক্রি করেছেন।

যাহার আনুমানিক বাজার মূল্য অর্ধলক্ষ টাকারও বেশি বলে দাবি স্থানীয়দের। তিনি সেচ্ছাচারিতার মাধ্যমে বিদ্যালয় পরিচালনা করে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছেন। বিদ্যালয়ে মনগড়া অনির্বাচিত পরিচালা পর্ষদ কমিটি করা সহ দু'চারজন অনুগত শিক্ষকদের দ্ধারা তিনি এসব কর্মকান্ড করেছেন বলে অভিযোগ বিদ্যালয়ের শুভাকাঙ্খিদের।

স্থানীয় সুজন মিস্ত্রী অভিযোগ করে বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝর্না সমদ্দার গত পাচ মাসে বিদ্যালয়ের উন্নয়নের কথা বলে বিদ্যালয় থেকে পাচটি মূল্যবান গাছ বিক্রি করেছেন। যাহার আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ হাজার টাকার বেশি। এ স্কুলে লেখাপড়ার কোন জবাবদিহি নেই। খেয়াল খুশিমত বিদ্যালয়ে আসেন শিক্ষকরা। শিক্ষকদের এমন কর্মকান্ড যখন খুশি তখন চলে যায় শিক্ষার্থীরা। তিনি বলেন কোন প্রকার দরপত্র আহবান ছাড়া গোপনে বিদ্যালয় থেকে গাছ বিক্রির বিষয় তিনি ইউএনও বরাবর অভিযোগ দেয়া হয়েছে।

স্থানীয় রতন মিস্ত্রী অভিযোগ করে এলাকার গুটিকয়েক এলিট পার্সন আর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝর্না মিলে স্কুলটাকে ব্যাক্তিগত প্রতিষ্ঠান বানিয়েছে। গোপনে স্কুলের গাছ বিক্রি সহ এখানে নেই শিক্ষার কোন মানদন্ড।

অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝর্না সমদ্দার বলেন, বিদ্যালয়ে যা কিছু হয়েছে সভাপতির অনুমতি সাপেক্ষে হয়েছে। মাস তিনেক পূর্বে বিদ্যালয়ের কাজের জন্য একটি মেহগিনি গাছ কেটে ছিলাম। পরে তিন হাজার টাকায় তা বিক্রি করে দিয়েছি। গত দুই তিন দিন পূর্বে পূনরায় কেন গাছ কাটা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যালয়ের উপর গাছটি পড়ে ছিল তাই সে গাছটি পনেরশ টাকায় বিক্রি করেছি। এছাড়া কোন গাছ কাটা হয়নি।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ কমিটির সভাপতি মিহির কান্তি মজুমদার বলেন,"বিদ্যালয়ের গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানিনা। ওই বিষয়ে প্রধান শিক্ষিকা ভাল বলতে পারবেন"।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মনিরুজ্জামান জানান, " বিদ্যালয়ের গাছ কাটার বিষয়ে আমি কিছু জানিনা। আমার কাছে এখনো কোন অভিযোগ আসেনি। তাছাড়া, ধলহার স্কুলে সাবেক প্রধান শিক্ষককের আমল থেকেই কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। যাহোক এ বিষয়ে অভিযোগ আসলেই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে"।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy