মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বার্ষিক পুরস্কার বিতরণ

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক- শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান (৬

2024-06-06T20:32:27+00:00
2024-06-06T20:32:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বার্ষিক পুরস্কার বিতরণ
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৮:৩২ পিএম   (ভিজিট : ৪২৪)
X

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক- শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান (৬ জুন) বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নীলফামারীর আয়োজনে সহকারি পরিচালক এ কে এম হাবিবুল্লাহ সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক আল মাসুদ, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম। 

জেলার ছয়-উপজেলার ১৫৬ টি কেন্দ্রের ৬জন শ্রেষ্ঠ শিক্ষক, ১২জন শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর পরিদর্শক অনুপ কুমার কুন্ডু। 

এছাড়াও মন্দিরভিত্তিক সকল শিক্ষক, কেন্দ্র প্রতি একজন শিক্ষার্থীর অংশগ্রহণে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলায় ১৫৬ টি কেন্দ্রের মধ্যে প্রাক প্রাথমিক ১১২টি ও ধর্মীয় শিক্ষা গীতা ৪৪ টি স্কুল রয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy