কমলনগরে মেঘনা নদীতে জলদস্যুদের হামলা, আহত ৪

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জলদস্যু রিপন ও সোহেল বাহিনীর হামলার শিকার হয়েছেন জেলেরা। এ

2024-06-07T16:27:32+00:00
2024-06-07T16:27:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলনগরে মেঘনা নদীতে জলদস্যুদের হামলা, আহত ৪
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ জুন, ২০২৪, ৪:২৭ পিএম   (ভিজিট : ২২২)
X

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জলদস্যু রিপন ও সোহেল বাহিনীর হামলার শিকার হয়েছেন জেলেরা। এ ঘটনায় জেলে আবু সায়েদসহ ৪ জন গুরুতর আহত হন। এ সময় দুর্বৃত্তরা খোকন মাঝি ও ফারুক মাঝিকে জিম্মি করে মারধর করে তাদের নৌকার জাল ও নগদ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মেঘনা নদীর কমলনগর সীমানায় এ ঘটনা ঘটে। আহত অন্য জেলেরা হলেন খোকন মাঝি (৩২) তার জেলে আলাউদ্দিন মাঝি (২৮)। ফারুক মাঝি(৩০) ও তার জেলে আবু সায়েদ(৬০)। 

গুরুতর আহত আবু সায়েদের মাথা ফেটে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হওয়ায় গতকাল রাতে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে। অন্য আহতদের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জলদস্যু রিপন মাঝি (৩০) ও সোহেল (২৮) বরিশাল জেলার মহেন্দীগন্জ  থানার  লালগঞ্জ ইউনিয়নের পশ্চিম সুলতানি এলাকার মাতাব্বর বাড়ির সাজু মাতাব্বর এর ছেলে।

ভুক্তভোগী জেলেরা অভিযোগ করে বলেন, বরিশালে মেহেন্দীগন্জে উপজেলার খোকন মাঝি  ও ফারুক মাঝি মেঘনা নদীর কমলনগর উপজেলার পাটওয়ারিরহাটের দক্ষিণ অংশে থেকে দীর্ঘ দিন থেকে মাছ শিকার করে আসছেন। কিছু দিন আগে থেকে মেঘনা নদীর মাছ শিকারের এ স্থান দখলের চেষ্টা চালায় জলদস্যু রিপন ও ফারুক বাহিনী। এর জেরে বৃহস্পতিবার  বিকেলের দিকে রিপন বাহিনী ওই স্থান দখল করতে জেলেদের জাল কেটে দেয়। 

খবর পেয়ে দুটি মাছ ধরার ট্রলার নিয়ে সেখানে যান ভুক্তভোগী জেলেরা। একপর্যায়ে জলদস্যু রিপন ও  তার ভাই  সোহেলের নেতৃত্বে ১৫ জনের একটি বাহিনী জেলেদের দুটি মাছ ধরার ট্রলারে দুই দফায় হামলা চালিয়ে মাছ, জাল, নগদ টাকাসহ ৫ লক্ষ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যান। এসময় দস্যুদের হামলায় আবু সায়েদসহ তিনজন আহত হন।

ভুক্তভোগী খোকন মাঝি বলেন,আমরা দীর্ঘদিন থেকে আমাদের নির্ধারিত জায়গায় মাছ শিকার করে আসছি। এই জায়গা থেকে আমাদেরকে উৎখাত করার জন্য কয়েকদিন থেকে জলদস্যু রিপন মাঝি ও তার বাহিনী  চাঁদা দাবি করছে ও বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছে। 

হঠাৎ গতকাল বিকালে রিপন মাঝি তার বাহিনী দুটি রকেট নৌকা দিয়ে এসে লোহার রট ও দেশীয় অস্ত্র সস্র দিয়ে অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে। হামলায় আমিসহ ৪ জন গুরুতর আহত হই। 

তিনি আরো বলেন, তারা হামলা করে আমাদের নৌকার জাল, নগদ টাকা লুট করে নিয়ে যায়।আমি জলদস্যু রিপন মাঝির এ হামলার সুষ্ঠু বিচার চাই।

এ ঘটনায় রিপন মাঝির সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তহিদুল ইসলাম বলেন,এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy