ফরিদপুরে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুর শহরের হেলিপোর্ট বাজার এলাকা থেকে ১৪৩ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ এর সদস্যরা।এ বিষয়ে

2024-06-07T16:36:42+00:00
2024-06-07T16:36:42+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ জুন, ২০২৪, ৪:৩৬ পিএম   (ভিজিট : ১৬৫)
X

ফরিদপুর শহরের হেলিপোর্ট বাজার এলাকা থেকে ১৪৩ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ এর সদস্যরা।

এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ জানান, গতকাল  বৃহস্পতিবার আনুমানিক দুপুর ২:৫০ মিনিটে  র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার কোতয়ালী থানাধীন হেলিপোর্ট মার্কেট সংলগ্ন এলাকায় একটি অভিযান চালিয়ে আনুমানিক ৪ লাখ ২৯ হাজার টাকা মূল্যমানের ১৪৩ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। 

গ্রেফতারকৃত আসামিরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহেশকুন্ডী গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে মোঃ সুমন হোসেন (২৮) ও প্রাগপুর গ্রামের মোঃ মোক্তার হোসেনের ছেলে আল্লাকুল আশিক হৃদয় (১৯)। এ সময় তাদের নিকট হতে ৪টি মোবাইল ফোন ও নগদ- ৩,৪০০ টাকা উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। 

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy