রাবিতে মাদকসহ যুবক আটক

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

গাঁজা ও হেরোইনসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠ থেকে তাকে গ্রেফতার

2024-06-07T20:23:24+00:00
2024-06-07T20:23:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাবিতে মাদকসহ যুবক আটক
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৭ জুন, ২০২৪, ৮:২৩ পিএম   (ভিজিট : ১৩৮)
X

গাঁজা ও হেরোইনসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। 

শুক্রবার (৭ জুন) তথ্যটি নিশ্চিত করেছেন নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোবারক পারভেজ।  

জানা গেছে, গ্রেফতারকৃত সাকিব রহমান শান্ত নগরীর কাজলা বউবাজার এলাকার মৃত বদিউজ্জামান বকুলের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, আটককালে শান্তর কাছে ২০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম হেরোইন পাওয়া গেছে।

ওসি শেখ মোবারক পারভেজ বলেন, ক্যাম্পাসে মাদক সরবরাহ করছিল শান্ত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে মাদক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বেশকিছু মাদকসেবী ও ব্যবসায়ী চিহ্নিত হয়েছে। দ্রুতই তাদের গ্রেফতার করা হবে। ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় মাদক অভিযান চলমান রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ খান বলেন, ক্যাম্পাসে মাদকের ভয়াবহ চিত্র প্রতিনিয়ত গণমাধ্যমে উঠে আছে। মাদকের ছোবলে ঝরে পড়ছে অগণিত শিক্ষার্থী। এতে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকরী কোনো পদক্ষেপ নেই। এ ক্ষেত্রে ক্যাম্পাসের প্রহরীদের বিশেষ প্রশিক্ষণসহ হটলাইন যোগাযোগ বৃদ্ধি এবং চিহ্নিত মাদক সেবন ও সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ক্যাম্পাসে মাদক সেবন ও সরবরাহ প্রতিরোধ তৎপরতা চালিয়ে যাচ্ছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy