প্রকাশ: শুক্রবার, ৭ জুন, ২০২৪, ৮:২৯ পিএম (ভিজিট : ১৮৯)

X
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে অটোভ্যান চালক আলতাব হোসেন (৫৫) নামের এক বাংলাদেশি আহত হয়েছেন।
শুক্রবার (৭ জুন) বিকেলে উপজেলার সিঙ্গিমারী সীমান্তে পকেট এলাকার ৮৯৩ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলারের নিকট এ ঘটনা ঘটে।
আহত আলতাব হোসেন সিংঙ্গিমারী ইউনিয়নের পকেট গ্রামের বাসিন্দা মৃত বাচ্চা শেখের ছেলে। আলতাব হোসেন বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
উপজেলার সিংঙ্গিমারী ইউনিয়নের ওর্য়াড সদস্য সামসুল হক জানান, সীমান্তে ভারতীয় বিএসএফের গুলির খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে জানতে পারেন আলতাব হোসেনকে বিএসএফ গুলি করেছেন।
সীমান্তের বাসিন্দা সূত্র জানায়, শুক্রবার বিকেলের দিকে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পকেট এলাকার সীমান্তের ৮৯৩ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলারের নিকট একটি খেতে বাংলাদেশি নাগরিক আলতাব হোসেন কাজ করছিলেন। এ সময় ভারতের কোচবিহার বিএসএফ ব্যাটালিয়নের নগর সিঙ্গিমারী বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা জমিতে কাজ করা অবস্থায় বাংলাদেশী আলতাব হোসেনকে ভারতীয় বিএসএফ তার (বুকে) গুলিচালায়। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু গুলিবিদ্ধ হয়ে আলতাব হোসেনে আহতের কথা স্বীকার করে বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। তবে জানতে পারিলাম স্থানীয় লোকজন গুলিবিদ্ধ আলতাবকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থলে বিজিবির সিও আসছেন। ভারতীয় বিএসএফের সাথে পতাকা বৈঠকও হতে পারে।
এ বিষয়ে জানতে বিজিবি-৬১ তিস্তা -২ ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ধরেনি।