প্রকাশ: শনিবার, ৮ জুন, ২০২৪, ৯:৫৬ এএম (ভিজিট : ২৭৭)

X
যশোর বেনাপোল কাস্টমস হাউজের সহকারি রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলামকে ছুরিকাঘাত করে জখম করেছে দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার রাত সাড়েনয়টার দিকে বেনাপোল প্যাচড় বাওর নামক স্থানে এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাৎক্ষণিক আহত কাস্টমসের সরকারি রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলামকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেন। এসময় দায়িত্বরত ডাক্তার তাকে যশোর ২৫০ শযা জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিলে প্রশাসনের পাহারাই তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
কি কারনে তাকে জখম করা হয়েছে কারা জখম করেছে এই বিষয়ে এখনও বিস্তারিত কিছু পাওয়া যায়নি।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত সাংবাদিকদের জানান ঘটনাটি শুনেছি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে এবং স্পটে পুলিশ আছে।