প্রকাশ: শনিবার, ৮ জুন, ২০২৪, ৩:৩৫ পিএম (ভিজিট : ১৯৭)

X
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মানবিক পোস্ট দেখে চার ঘন্টার মধ্যে শিক্ষার্থীকে ৫০হাজার টাকা দিলেন মানবিক সমাজ সেবক, শিক্ষানুরাগী স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ।
গতকাল শুক্রবার (৭জুন) দুপুরে তাঁর নিজস্ব রাজনৈতিক অফিসে মেডিকেল শিক্ষার্থীর হাতে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন তিনি।এছাড়া ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ ১০ হাজার টাকা প্রদান করেন।
রংপুর মেডিকেল কলেজে পড়ুয়া ওই শিক্ষার্থী ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলাম রফিকের মেয়ে রোমেলা আক্তার রুবি।
এসময় ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, রাজৈ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হক মাস্টার, গোয়ারী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোশারফ হোসেন ঢালী,রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ ওই শিক্ষার্থীকে ৫০ হাজার টাকা উপহার দিয়ে সব সময় তার পাশে থাকার আগ্রহ প্রকাশ করেন।