মোরেলগঞ্জের ১১১ কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

আগামিদিন রবিবার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচনকে ঘিরে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।শনিবার বেলা ১২টা

2024-06-08T17:22:56+00:00
2024-06-08T17:25:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোরেলগঞ্জের ১১১ কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ জুন, ২০২৪, ৫:২২ পিএম  আপডেট: ০৮.০৬.২০২৪ ৫:২৫ পিএম  (ভিজিট : ১৩৫)
X

আগামিদিন রবিবার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচনকে ঘিরে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

শনিবার বেলা ১২টা থেকে নির্বাচনী সরঞ্জাম সরবাহ শুরু করেছেন সহকারি রিটানিং কর্মকর্তা। পৌরসভাসহ ১৭টি ইউনিয়নের ১১১টি ভোট কেন্দ্রে ৬৪৯টি ভোট গ্রহন কক্ষ(বুথ) প্রস্তুত করা হয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৪১০ জন। এর মধ্যে নারী খোটার ১ লাখ ২৭ হাজার ৯৬ জন ও তৃতীয় লিঙ্গী ভোটার ২ জন। 

এবারের নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২ জন। তারা হচ্ছেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো.লিয়াকত আলী খান (আনারস) ও যুবলীগ নেতা মোজাম্মেল হক মোজাম (দোয়াতকলম)। 

ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন মো. রাসেল হাওলাদার(চশমা) ও এনামুল হক রিপন (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৩ জন। এরা হচ্ছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম(ফুটবল), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার (কলস) ও অবসরপ্রাপ্ত শিক্ষক হোসনেআরা হাসি(হাঁস)।

নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়াও রয়েছে ষ্ট্রাইকং ফোর্স ও ১৭জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ইউনিয়নভিত্তিক ১৭টি ভ্রাম্যমান আদালত। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy