নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

নেত্রকোনা প্রতিনিধি

সারাবাংলা

জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। শনিবার (৮ জুন) দুপুর থেকে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের

2024-06-08T18:54:23+00:00
2024-06-08T18:54:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ জুন, ২০২৪, ৬:৫৪ পিএম   (ভিজিট : ৩৬৫)
X

জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। শনিবার (৮ জুন) দুপুর থেকে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামের ওই বাড়ির চারপাশে অবস্থান নেন পুলিশ সদস্যরা। 

বাড়িটিতে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বিকেলে ঘটনাস্থলে আসেন নেত্রকোণার পুলিশ সুপার ফয়েজ আহমেদ। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনেক আগে থেকেই এই বাড়িটির ওপর নজর রাখা হচ্ছিল। এখন পুলিশ এখানে অবস্থান নিয়েছে।

ময়মনসিংহ থেকে এন্টি টেরোরিজম ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছেছে। তারা বাড়িটির ভেতরে ঢুকে অভিযান চালাচ্ছে।

কাইলাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন জানান, বাড়িটির মালিক প্রফেসর আব্দুল মান্নান। তার বাড়ি জেলার আটপাড়া উপজেলায়। বছর তিনেক আগে বর্তমান বাসিন্দাদের কাছে বাড়িটি ভাড়া দেওয়া হয়। তবে ভাড়া নেওয়া ব্যক্তিদের এলাকার লোকজন কখনো দেখেননি। পুরো বাড়িটি সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে আছে। 

জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে প্রাথমিক অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে একটি ভারতীয় পিস্তল ও ১৭ রাউন্ড তাজা গুলি এবং প্রশিক্ষণের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। নিরাপত্তার জন্য এখনও চূড়ান্ত অভিযান চালানো হয়নি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy