প্রকাশ: শনিবার, ৮ জুন, ২০২৪, ৭:০২ পিএম (ভিজিট : ২৬৭)

X
গাজীপুরের শ্রীপুরে সড়ক পার হতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় পথচারীর বৃদ্ধ হযরত আলী (৭০) নিহত হয়েছে। সে উপজেলার বরমী ইউনিয়নের নান্দিয়াসাঙ্গুন গ্রামের আলী আহম্মদের ছেলে।
শুক্রবার (০৭ জুন) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওইদিন সন্ধ্যায় উপজেলার কাওরাইদ ইউনিয়নের ইসলামপুর গ্রামে তিনি দুর্ঘটনায় গুরুতর আহত হন।
নিহতের স্বজনেরা জানান, মাগরিবের নামাজ পড়ে হজরত আলী সড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুত গতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে সড়কে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। খবর পেয়ে স্বজনেরা ওই হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বৃদ্ধের মৃত্যু হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, অটোরিকশার ধাক্কায় পথচারী বৃদ্ধ নিহতের ঘটনায় থানায় কেউ অবগত করেনি। বৃদ্ধ নিহতের ঘটনায় তার স্বজনদের পক্ষে কেউ আবেদন করলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।