হাতীবান্ধায় জমিসহ গৃহ পাচ্ছেন ২০১টি পরিবার

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের হাতীবান্ধায় আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ৫ম পর্যায়ে (২য় ধাপে) জমিসহ গৃহ পাচ্ছেন ১৩১টি পরিবার ও সেনাবাহিনীর মাধ্যমে

2024-06-09T10:16:22+00:00
2024-06-09T12:23:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাতীবান্ধায় জমিসহ গৃহ পাচ্ছেন ২০১টি পরিবার
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ জুন, ২০২৪, ১০:১৬ এএম  আপডেট: ০৯.০৬.২০২৪ ১২:২৩ পিএম  (ভিজিট : ১৮৫)
X

লালমনিরহাটের হাতীবান্ধায় আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ৫ম পর্যায়ে (২য় ধাপে) জমিসহ গৃহ পাচ্ছেন ১৩১টি পরিবার ও সেনাবাহিনীর মাধ্যমে ২টি জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করে ৭০টি পরিবারসহ মোট ২০১টি পরিবার পাবেন স্বপ্নের নীড়।

১১ জুন ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষনা করবেন।

গতকাল শনিবার বিকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসনের উদ্যোগে কনফারেন্স কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিন্ত করেন। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ্। 

উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার "এ শ্লোগানকে সামনে রেখে ভূমিহীন পরিবারের জন্য এ "স্বপ্নের নীড়" নির্মান করা হয়েছে।  

"বাংলাদেশের একটি মানুষ ও গৃহহীন থাকবেনা।" প্রধানমন্ত্রী  শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে হাতীবান্ধা উপজেলা প্রশাসন ১ম পর্যায়ে ৪২৮টি, ২য় পর্যায়ে ৩০০টি, ৩য় পর্যায়ে ২১০টি, ৪র্থ পর্যায়ে ২৬৭টি সহ মোট ১২০৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ইতোমধ্যে পূর্ণবাসন করা হয়েছে।  এর মাধ্যমে হাতীবান্ধা উপজেলায় ক তালিকাভুক্ত  ১৩৩৬টি গৃহহীন পরিবারকে পূর্ণবাসন করা হবে। উক্ত কনফারেন্সে হাতীবান্ধা প্রেসক্লাবের আহবায়ক কাজী আলতাব হোসেনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেয়।

বাবু/সীমা





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy