নেত্রকোণার সেই বাড়িতে এন্টি টেরোরিজম ইউনিটের অভিযান

নেত্রকোণা প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণায় সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে এসে পৌঁছেছে পুলিশের বিশেষায়িত টিম।রোববার

2024-06-09T10:52:50+00:00
2024-06-09T11:03:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেত্রকোণার সেই বাড়িতে এন্টি টেরোরিজম ইউনিটের অভিযান
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ জুন, ২০২৪, ১০:৫২ এএম  আপডেট: ০৯.০৬.২০২৪ ১১:০৩ এএম  (ভিজিট : ১৩৭)
X

নেত্রকোণায় সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে এসে পৌঁছেছে পুলিশের বিশেষায়িত টিম। 

রোববার (৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের একটি দল ঘটনাস্থলে প্রবেশ করে।

পাশাপাশি এসেছে একটি বোম্ব ডিসপোজাল ইউনিট, বিশেষ অস্ত্র ও কৌশল (সোয়াট), সাইবার টিমসহ বেশ কয়েকটি বিশেষ টিম। পুলিশের বিশেষ ইউনিটগুলো এখন ওই বাড়িতে তল্লাশি চালাচ্ছে। তল্লাশির পর তারা বিস্তারিত জানাবেন বলে পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে।

গতকাল ওই বাড়িটিতে অভিযানের পর রাত ১০টার দিকে পুলিশ জানায় শহরের বনুয়াপাড়া এলাকায় আরেকটি বাড়ি ঘিরে রাখে পুলিশ। রাতে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, পুলিশের কয়েকজন সদস্য ও ডিবির কয়েকজন সদস্য ওই বাড়িটি নজরদারিতে রেখেছেন।

নেত্রকোণা জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, গতকাল দুপুর থেকে ভাসাপাড়া এলাকার যে বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে সেটি তল্লাশির পর শহরের বনুয়াপাড়া এলাকার বাড়িটিতে তল্লাশি চালানো হবে।

এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার সানোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, আমাদের টিম ভেতরে তল্লাশি চালিয়ে যাচ্ছে। তল্লাশি শেষ হওয়ার পর আপনাদেরকে বিস্তারিত জানানো হবে। তবে প্রাথমিক অভিযানে আমরা বিস্ফোরক থাকার আলামত পেয়েছি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy