শ্রীমঙ্গলে বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

শ্রীমঙ্গলের দক্ষিন লামুয়া গ্রামে গরুর ঘর থেকে বিশালাকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন। পরে এটিকে

2024-06-09T16:55:55+00:00
2024-06-09T16:55:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ জুন, ২০২৪, ৪:৫৫ পিএম   (ভিজিট : ২৮৩)
X

শ্রীমঙ্গলের দক্ষিন লামুয়া গ্রামে গরুর ঘর থেকে বিশালাকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন। পরে এটিকে বন্যপ্রাণী কার্যালয়ে হস্তান্তর করা হয়। 

শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, দক্ষিন লামুয়া গ্রামের জনৈক হাসান মিয়ার গরুর ঘরের চালের তীরের মধ্যে একটি বিশালাকৃতির অজগর সাপ দেখতে পেয়ে বাড়ির লোকজন আতংকিত হয়ে পড়েন।

পরে ঘটনাটি বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনে জানালে পরিচালক স্বপন দেব সজল আজ রবিবার বিকেল ৩টায় ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করে নিয়ে আসেন।

স্বপন দেব জানান, পরে সাপটিকে শ্রীমঙ্গলে অবস্থিত বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করেন। তিনি জানান, সাপটির ওজন প্রায় ২০ কেজি এবং দৈর্ঘ্যে প্রায় ১৩ ফুট।

বন্যপ্রাণী বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম জানান, সাপটি অক্ষত ও সুস্থ রয়েছে। সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy