গৌরনদী ও আগৈলঝাড়ায় বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোটগ্রহণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর

2024-06-09T17:16:16+00:00
2024-06-09T18:01:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৌরনদী ও আগৈলঝাড়ায় বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোটগ্রহণ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ জুন, ২০২৪, ৫:১৬ পিএম  আপডেট: ০৯.০৬.২০২৪ ৬:০১ পিএম  (ভিজিট : ২৭৩)
X

ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির মধ্যদিয়ে রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রের বাহিরে বিচ্ছিন্ন দুই-একটি ঘটনা ছাড়াই দুই উপজেলায় শান্তিপূর্ন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষনীয়। বিশেষ করে কেন্দ্রে নারী ভোটারদের ভিড় ছিলো চোখে পরার মতো। সুষ্ঠুভাবে তাড়াতাড়ি ভোট দিতে পেরে খুশি গৌরনদী ও আগৈলঝাড়ার ভোটাররা। 

ঊরিশাল জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম বলেন, জেলার সব নির্বাচন সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ দেওয়া হবেনা।

সূত্রমতে, গৌরনদীতে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং আগৈলঝাড়া উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।

গৌরনদী উপজেলার ৬৯ টি ভোট কেন্দ্রে মোট ভোটর সংখ্যা ১ লক্ষ ৭৫ হাজার ০৮ জন ও আগৈলঝাড়া উপজেলায় ৬০টি ভোট কেন্দ্রে মোট ভোটর সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ১৩৩ জন। সকাল ৮ টায় আশুকাঠি মোল্লাবাড়ি সরকারি বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন মিয়া ও সকাল ৯ টায় দিয়াশু সরকারি প্রাথমিক বিদ্যালয় মোঃ হারিছুর রহমান ভোট প্রদান করেন।













Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy