সোনাগাজীতে নতুন ঠিকানায় যুক্ত হচ্ছে ১২২ পরিবার

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

সোনাগাজীতে ৫ম পর্যায়ে (২য় ধাপে) প্রধানমন্ত্রীর উপহারের অংশ হিসেবে নতুন ঠিকানায় যুক্ত হচ্ছে ১২২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।মঙ্গলবার

2024-06-09T17:53:13+00:00
2024-06-09T18:00:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোনাগাজীতে নতুন ঠিকানায় যুক্ত হচ্ছে ১২২ পরিবার
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ জুন, ২০২৪, ৫:৫৩ পিএম   (ভিজিট : ৩৩৪)
X

সোনাগাজীতে ৫ম পর্যায়ে (২য় ধাপে) প্রধানমন্ত্রীর উপহারের অংশ হিসেবে নতুন ঠিকানায় যুক্ত হচ্ছে ১২২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। 

মঙ্গলবার (১১ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ভূমিহীন-গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করবেন। প্রেস ব্রিফিংয়ে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের জানান, সোনাগাজী উপজেলায় ৫ম পর্যায়ের (২য় ধাপে) মঙ্গলকান্দি ইউনিয়নে ৬৪ জন ও চর চান্দিয়ায় ৫৮ জন উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হবে।

রবিবার (৯ জুন)  বিকালে সোনাগাজী উপজেলা ভিডিও কনফারেন্স কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান'র সভাপতিত্বে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস-ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, প্রকল্প বাস্তবায়ন অফিসার ইকবাল হাসান। এসময় সোনাগাজী উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিংয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy