মা-বাবাকে সাথে নিয়ে চেয়ারম্যান রাজিবের দায়িত্বভার গ্রহণ

বরিশাল ব্যুরো

সারাবাংলা

মা-বাবাকে সাথে নিয়ে বাকেরগঞ্জ উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান রাজিব আহম্মদ তালুকদার দায়িত্বভার গ্রহণ করেছেন। এর আগে তাকে উপজেলা

2024-06-09T20:44:50+00:00
2024-06-09T20:44:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মা-বাবাকে সাথে নিয়ে চেয়ারম্যান রাজিবের দায়িত্বভার গ্রহণ
বরিশাল ব্যুরো
প্রকাশ: রোববার, ৯ জুন, ২০২৪, ৮:৪৪ পিএম   (ভিজিট : ২১২)
X

মা-বাবাকে সাথে নিয়ে বাকেরগঞ্জ উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান রাজিব আহম্মদ তালুকদার দায়িত্বভার গ্রহণ করেছেন। এর আগে তাকে উপজেলা চত্বরে গণ সংবর্ধনা প্রদান করা হয়। 

সেখানেও বাবা শিল্পপতি মোহাম্মদ আলী তালুকদার ফারুক-মা সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পারভীন তালুকদারকে নিয়ে মঞ্চে উঠে আলোড়ন সৃষ্টি করেন ৩৮ বছর বয়সী তরুণ নব নির্বাচিত চেয়ারম্যান রাজিব আহম্মদ তালুকদার। রোববার দুপুরে উপজেলা চত্বরে স্থানীয় আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে রাজিব আহম্মদ তালুকদার বলেন, নির্বাচন শেষ, এখন কাজ করার সময় শুরু।

আপনার ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন দোয়া করবেন যেন সুখে দুঃখে বিপদে আপদে সবসময় আপনাদের পাশে আমি থাকতে পারি, আপনাদের খেদমত করতে পারি। ব্যক্তি রাজিব তালুকদারের সাথে কারও মতবিরোধ হলে তাকে হয়ত বাড়িতে দাওয়াত দিয়ে ভাত খাওয়াবো না, কিন্তু চেয়ারম্যান রাজিব তালুকদারের কাছে এই উপজেলার সবাই সমান। কোন দল মতের ভেদাভেদ আমি গড়তে চাইনা।

এর আগে রাজিব আহম্মদ তালুকদারের বাবা মোহাম্মদ আলী তালুকদার-মা সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পারভীন তালুকদার তাদের বক্তব্যে বলেন, আমরা চেয়েছি আমাদের সন্তান আপনাদের সুখে দুঃখে পাশে থাকুক। আপনাদের কাছে তার জন্য ভোট চেয়েছিলাম, আপনারা তা দিয়ে তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন, আমরা কৃতজ্ঞ। আর আজ ওকে আমরা আপনাদের কাছে দিয়ে গেলাম, ওহ আপনাদের সন্তান, আপনাদের ভাই। সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ ভবনের চেয়ারম্যানের কক্ষে আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নব নির্বাচিত চেয়ারম্যান রাজিব আহম্মদ তালুকদার।

এসময় তিনি বলেন, আল্লাহ রহমতে আমার এবং আমার পরিবারের কোন কিছুর কমতি নেই। পরিবার থেকেই শিখে এসেছি মানুষের পাশে থাকার বিষয়টি। আমি চাই বরাদ্দের টাকার শতভাগ ব্যবহার নিশ্চিত করতে, উপজেলার উন্নয়ন করতে। টিআর-কাবিখাসহ কোন উন্নয়ন প্রকল্প থেকে আমার পকেটে এক টাকাও ঢুকবে না, সেইসাথে ২/৪ টাকার হেরফের করার সুযোগও কেউ পাবে না। সবকিছু জনগণের কল্যাণে, উপজেলার উন্নয়নে ব্যয় করা হবে এবং সকল কাজের মান নিশ্চিতে শতভাগ মনিটরিং ও করা হবে। 

উভয় অনুষ্ঠানে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়াসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy