ভোলার লালমোহন উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

লামোহন (ভোলা) প্রতিনিধি

সারাবাংলা

ভোলার লালমোহন উপজেলা নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দোয়াত কলম প্রতীকের আকতারুজ্জামান টিটব। উপজেলার ৮৩ কেন্দ্রের সবগুলোর ফলাফলে দোয়াত

2024-06-10T10:28:16+00:00
2024-06-10T10:28:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোলার লালমোহন উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা
লামোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ১০:২৮ এএম   (ভিজিট : ৩৯১)
X

ভোলার লালমোহন উপজেলা নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দোয়াত কলম প্রতীকের আকতারুজ্জামান টিটব। উপজেলার ৮৩ কেন্দ্রের সবগুলোর ফলাফলে দোয়াত কলমের আকতারুজ্জামান টিটব পেয়েছেন ২৫,৩৩৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শালিক প্রতীকের আকতার হোসেন হাওলাদার পেয়েছেন ২৪,৫৬৭ ভোট। মোট ভোটের ব্যবধান ৮২৬। মোট ৭ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে।

মোটর সাইকেল প্রতীক নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন ১৪,৭১৫ ভোট। হেলিকপ্টার প্রতীক নিয়ে মো. হোসেন হাওলাদার পেয়েছেন ১৫২১৭। ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মধ্যে তালা প্রতীক নিয়ে জাকির হোসেন পঞ্চায়েত বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪৭৪৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের আবুল হাসান রিমন পেয়েছেন ৩২৫৭৩ ভোট।

অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে সাবেক ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম পুন:নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪৭৬৫২ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী রোকেয়া বেগম পেয়েছেন ৩২৩৭৯ ভোট। রোববার রাতে সহকারি রিটার্নিং অফিসার লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।

লালমোহন পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত লালমোহন উপজেলা। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬১ হাজার ৮৪৭জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ২৬ হাজার ৪৭৩জন এবং পুরুষ ভোটার ১লাখ ৩৫ হাজার ৩৭১জন। এছাড়া এই উপজেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩জন। ভোটের শতকরা হার ৩০.৩০।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy