গৌরনদীতে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত যিনি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাপপিরিচ প্রতীকের মনির হোসেন মিয়া ৩ হাজার ৫১৯ ভোটের ব্যবধানে বিজয়ী

2024-06-10T10:44:42+00:00
2024-06-10T10:44:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৌরনদীতে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত যিনি
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ১০:৪৪ এএম   (ভিজিট : ২৬৮)
X

বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাপপিরিচ প্রতীকের মনির হোসেন মিয়া ৩ হাজার ৫১৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। 

৪০ হাাজর ৪৪৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও পৌর আ:লীগের সভাপতি মো. মনির হোসেন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম  প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীকের প্রার্থী  ও উপজেলা আ:লীগের সাধারন সম্পাদক সাবেক পৌর মেয়র মো. হারিছুর রহামন ৩৬ হাজার ৯২৪ ভোট  পেয়েছেন।

টিউবওয়েল প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপঝেলা আ:লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফরহাদ হোসেন মুন্সী ৪৮ হাাজর ৪০৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী জামাল গোমস্তা ২৮ হাাজর ৩১৪ ভোট পেয়েছেন।

 হাঁস প্রতীকের নারী ভাইস চেয়ারম্যান  প্রার্থী অ্যাডভোকেট সাহিদা আক্তার ৩০ হাজার ৬১৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকতদম প্রতিদ্বন্দ্বী ফুটবল  প্রতীকের নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী শিপ্রা রানী বিশ্বাস ২৩ হাাজর ৭৮৭ ভোট পেয়েছেন।

রোববার রাতে বেসরকারি ভাবে নির্বাচিতদের ফলাফল ঘোষনা করেন উপজেলার নির্বাচন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান, সিনিয়ার জেলা নির্বাচন অফিসার ওযাহিদুজ্জামান মুন্সী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।










Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy