কালিহাতীতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিল্লাল হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।সোমবার (১০ জুন) সকাল

2024-06-10T13:22:48+00:00
2024-06-10T13:22:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ১:২২ পিএম   (ভিজিট : ১৩১)
X

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিল্লাল হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার (১০ জুন) সকাল ৮টার দিকে ঢাকা -টাঙ্গাইল -বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন ঢাকার ডেমরা থানার মুসলিম নগর এলাকার আনিছ মিয়ার ছেলে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক ইউসুফ আলী বলেন, বিল্লাল হোসেন পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক তার মোটরসাইকেলের ওপর দিয়ে চলে যায়।

ইউসুফ আলী আরও বলেন, এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বিল্লাল হোসেনের মৃত্যু হয়। মরদেহ থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy