ধামরাইয়ে ভূমি সেবা সপ্তাহ উদযাপন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে

2024-06-10T14:41:42+00:00
2024-06-10T14:41:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে ভূমি সেবা সপ্তাহ উদযাপন
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ২:৪১ পিএম   (ভিজিট : ২৭২)
X

‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে‍।

সোমবার (১০ জুন) সকালে উপজেলা শহরে একটি  র‌্যালি বের হয়। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার খান মোহাম্মদ আব্দুল্লা আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, ধামরাই উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মমিনুল হক, (কানুনগো) মোঃ জুলফিকার আলী ভুট্রো, হেড এ্যসিস্টেন্ট কাম-একাউন্টেন্ট মোঃ তমছের আলী, সার্ভেয়ার মোঃ মিলন শেখ, সার্ভেয়ার হযরত আলী, নায়েব  উপ-সহকারী (ভুমি) মোঃ রেজাউল করিম, ফারদিনা আক্তার, মাজহারুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা জানান, ভূমি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌছে দেয়া ও ডিজিটাল ভূমি সেবাসমূহে জনগণকে উদ্বুদ্ধ ও আগ্রহী করা এবং ডিজিটাল সেবাসমূহের সুবিধা ভূমি মালিকগণকে জানানোর জন্য ভূমি মন্ত্রণালয় দেশব্যাপি ভূমি সেবা সপ্তাহ পালন করবে।

অনলাইনে হোল্ডিং আপলোড কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, অর্পিত সম্পত্তির লীজমানি আদায়, খতিয়ানের সার্টিফাইড কপির আবেদন গ্রহণ সম্পর্কে সেবাগ্রহীতাদের জানানো হবে।

এসময় উপজেলা পরিষদের সকল দপ্তরের অফিসার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকগণ সেখানে উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy