মঠবাড়িয়ায় উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

ঘূর্ণিঝড় রেমালের কারণে তৃতীয় ধাপের স্থগিত হওয়া পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন রোববার আইন শৃংখলা বাহিনীর কঠোর নিরাপত্তার

2024-06-10T14:44:20+00:00
2024-06-10T14:44:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মঠবাড়িয়ায় উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ২:৪৪ পিএম   (ভিজিট : ৩২৩)
X

ঘূর্ণিঝড় রেমালের কারণে তৃতীয় ধাপের স্থগিত হওয়া পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন রোববার আইন শৃংখলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভা‌বে শেষ হ‌য়ে‌ছে।

নির্বাচ‌নে পি‌রোজপুর ৩ মঠবা‌ড়িয়া আস‌নের বর্তমান সংসদ সদস‌্য শামীম শাহনেওয়াজ এর ভাই রিয়াজ উদ্দিন আহমেদকে পরাজিত করে উপজেলা প‌রিষদ নির্বাচনে বিজয়ী হলেন ঢাকা দ‌ক্ষিণ ছাত্রলীগের সা‌বেক সভাপ‌তি এ্যাড. বায়জিদ। 

উপজেলার ৮৮টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফ‌লে বায়জিদ আহমেদ খান (দোয়াত কলম প্রতীক) ৫৩ হাজার ৭৬৫ ভোট পেয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহমেদকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রিয়াজ উদ্দিন আহমেদ (আনারস প্রতীক) পেয়েছেন ৫০ হাজার ৩২৯ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. আরিফুর রহমান সিফাত ৪৮ হাজার ৭০১ ও নারী ভাইস চেয়ারম্যান পদে তাহেরুন নেছা ৪৮ হাজার ৩৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, পিরোজপুর-৩ মঠবাড়িয়ার সংসদ সদস্য মো. শামীম শাহনেওয়াজের ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ প্রার্থী হলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভক্ত হয়ে অপর প্রতিদ্বদ্বী প্রার্থী ছাত্রলীগ ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি বায়জিদ আহমেদ এর পক্ষে সমর্থন দিয়ে মাঠে নামেন। এতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ছাত্রলীগের সাবেক নেতা বায়েজিদ আহমেদ ৩ হাজার ৪৩৬ ভোটের ব্যবধানে বিজয়ী হন।

উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও আবদুল কাইয়ূম বলেন, মঠবাড়িয়ায় মোট ৮৮টি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy