শ্রীমঙ্গলে গত ১০ দিনে কুকুরের কামড়ে আহত ৪৫

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

শ্রীমঙ্গলে কুকুরের কামড়ে গত ১০ দিনে ৪৫ জন আহত হয়েছেন। গত ১ জুন থেকে আজ ১০ জুন পর্যন্ত

2024-06-10T14:52:13+00:00
2024-06-10T14:52:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে গত ১০ দিনে কুকুরের কামড়ে আহত ৪৫
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ২:৫২ পিএম   (ভিজিট : ১৮৮)
X

শ্রীমঙ্গলে কুকুরের কামড়ে গত ১০ দিনে ৪৫ জন আহত হয়েছেন। গত ১ জুন থেকে আজ ১০ জুন পর্যন্ত কুকুরের কামড়ে ৪৫ জন আহত হন। 

শ্রীমঙ্গল উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের রেজিষ্টার অনুযায়ী দেখা যায়, কুকুরের কামড়ে আহত ৪৫ জনকে চিকিৎসা ও ভ্যাকসিন দেয়া হয়েছে। আজ দুপুর ১২টায়  জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রিপন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেন। এরমধ্যে গুরুতর আহত ৪ জনকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, কুকুরের কামড়ে আহতদের চিকিৎসা এবং ভ্যাকসিন দেয়া হয়েছে। তিনি আরো বলেন,  হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক জানান, কুকুর থেকে সতর্ক থাকার জন্য সকলকে সচেতন করতে বিভিন্ন স্থানে  মাইকিং করা হচ্ছে। তিনি আরো জানান, এমন কোন কুকুরের সন্ধান পেলে তাৎক্ষনিক উপজেলা প্রাণিসম্পদ অফিসকে অবহিত করতে অনুরোধ জানানো হয়েছে।

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, কুকুরটিকে ধরতে আমরা দিনরাত কাজ করছি। বিভিন্ন স্থানে আমাদের লোক কুকুরটিকে সনাক্ত করে ধরতে কাজ করছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy