গৌরীপুরে রেলওয়ে স্টেশনে বিট পুলিশিং সভা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ট্রেনে পাথর নিক্ষেপ, দুর্ঘটনা, মাদক, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

2024-06-10T15:01:01+00:00
2024-06-10T15:01:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৌরীপুরে রেলওয়ে স্টেশনে বিট পুলিশিং সভা
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ৩:০১ পিএম   (ভিজিট : ১৫০)
X

ট্রেনে পাথর নিক্ষেপ, দুর্ঘটনা, মাদক, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১০জুন) দুপুর ১২টায় রেলওয়ে স্টেশন চত্বরে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের উদ্যোগে এ জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম। রেলওয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশের কাজে সকলকে সহযোগিতা করার আহবান জানান তিনি।

গৌরীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে ও আরএনবি ইনচার্জ মোঃ মোরশেদুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- গৌরীপুর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ, সাংবাদিক মশিউর রহমান কাউসার, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আল হোসাইন, সহ সভাপতি নুরুজ্জামান নুরু, স্থানীয় নাগরিক আমান উল্লাহ প্রমুখ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy