যশোরে অজ্ঞান পার্টির কবলে পড়ে সবজি বিক্রেতার মৃত্যু

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের চৌগাছায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শামসুল হক নামে এক সবজি বিক্রেতার মর্মান্তিক মৃত্যুবরণ হয়েছে। আজ সোমবার দুপুরে

2024-06-10T15:24:53+00:00
2024-06-10T15:24:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে অজ্ঞান পার্টির কবলে পড়ে সবজি বিক্রেতার মৃত্যু
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ৩:২৪ পিএম   (ভিজিট : ১৯৮)
X

যশোরের চৌগাছায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে  শামসুল হক নামে এক সবজি বিক্রেতার মর্মান্তিক মৃত্যুবরণ হয়েছে। আজ সোমবার দুপুরে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত শামসুল হক (৫৫), ঝিনাইদহের মহেশপুর উপজেলার মকজধরপুর গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, গতকাল ০৯ জুন বিকেলে শামসুল হক নিজ বাড়ি থেকে সবজি নিয়ে যশোরে যান।

সবজি বিক্রি শেষে যশোর পালবাড়ি মোড় থেকে লোকাল বাসে ওঠেন। চৌগাছা পুড়াপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছালে সকল যাত্রী সেখানে নেমে যায়। 

পরবর্তীতে গাড়ির হেলপার শামসুল হককে অচেতন অবস্থায় দেখতে পায় এবং তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy