চাটখিলে ভূমি সেবা সপ্তাহ ও বৃক্ষরোপন কর্মসূচী

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালী চাটখিলে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সচেতনামূলক সভার আয়োজন করা হয়েছে। ‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্যকে সামনে

2024-06-10T15:29:24+00:00
2024-06-10T15:29:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাটখিলে ভূমি সেবা সপ্তাহ ও বৃক্ষরোপন কর্মসূচী
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ৩:২৯ পিএম   (ভিজিট : ২০৪)
X

নোয়াখালী চাটখিলে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সচেতনামূলক সভার আয়োজন করা হয়েছে। ‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় চাটখিলে উপজেলায় ও ভূমিসেবা সপ্তাহ উদযাপন হচ্ছে।আগামী ১৪ জুন পর্যন্ত দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা এবং ৫০৭টি উপজেলা, রাজস্ব সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে এ কর্মসূচি চলবে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন। সভার সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) আকিব ওসমান। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে রুপান্তর করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তার প্রতিপাদ্য হিসেবে সকল ভূমি অফিসকে স্মার্ট সেবার ব্যবস্থা করতে হবে। 

ইউনিয়ন ভূমি অফিস গুলোতে স্মার্ট ভূমি সেবা দিতে হবে। এছাড়া ভূমি অফিসে কোন ব্যক্তি এসে সেবার নামে হয়রানি এবং দালাল দ্বারা কোন সেবা গ্রহিতা হয়রানি না হয় সেদিকে নজর দিতে হবে। সরকারের ডিজিটালাইজেশনের অন্যতম সেবা হচ্ছে ভূমি সেবা ডিজিটালাইজেশন। এতে কোন নগদ লেনদেন ছাড়াই ভূমিসেবা গ্রহীতারা কোন সময় ক্ষেপন ও হয়রানিমুক্তভাবে ভূমি অফিস থেকে সেবা নিতে পারছেন। সময়ের ব্যবধানে স্ব-শরীরে উপস্থিত না হয়েও অনলাইনের মাধ্যমে সরকারি যে কোন সেবা গ্রহণ করতে পারবেন।

সভায় উপস্থিত ছিলেন ভূমি অফিসে আগত বিভিন্ন সেবাগ্রহীতা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ মমিনুল ইসলাম দুলাল, দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক, স্বপন পাটোয়ারী, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আনিস আহম্মদ হানিফ, চাটখিল সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক মোহাম্মদ আমান উল্যা, সাংবাদিক শাহ আলম সেলিম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন ও সহকারি কমিশনার (ভূমি) আকিব ওসমান ভূমি অফিস চত্বরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে বৃক্ষরোপন করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy