মাটিরাঙ্গায় আ‌র ৬৫ পরিবার পাবে জমিসহ আশ্রয়ন প্রকল্পের ঘর

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে আগামীকাল জমি ও গৃহ হস্তান্তর করা হবে।সোমবার (১০জুন) দুপুরে আশ্রয়ণ

2024-06-10T15:43:03+00:00
2024-06-10T15:43:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাটিরাঙ্গায় আ‌র ৬৫ পরিবার পাবে জমিসহ আশ্রয়ন প্রকল্পের ঘর
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ৩:৪৩ পিএম   (ভিজিট : ১৫২)
X

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে আগামীকাল জমি ও গৃহ হস্তান্তর করা হবে।

সোমবার (১০জুন) দুপুরে আশ্রয়ণ প্রকল্পের জমি ও গৃহ হস্তান্তর উদ্বোধন উপলক্ষে স্থানীয় সংবাদকর্মীদের সাথে নিজ কার্যাল‌য়ে প্রেস ব্রিফিং ক‌রেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

এ সময় সংবাদ ব্রিফিংয়ে ডেজী চক্রবর্তী বলেন, আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় পঞ্চম পর্যায়ে আগামীকাল ১১ জুন সারাদেশের ন্যায় মাটিরাঙ্গা উপজেলাতেও ৬৫টি গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করা হবে।

আগামীকাল মঙ্গলবার (১১ জুন)  সকালে মাননীয় প্রধানমন্ত্রী পঞ্চম পর্যায়ের গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করার পর মাটিরাঙ্গা উপজেলায় ৬৫ টি ভুমি ও গৃহহীন পরিবারের মাঝে এসব জমি ও গৃহ হস্তান্তর করা হবে।

ভূমি ও গৃহহীন ছিন্নমূল মানুষকে পুর্নবাসন করা প্রধাণমন্ত্রী শেখ হাসিনার একটি ব্যাতিক্রমী উদ্যোগ মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীন মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy