ফরিদপুরে বিনামূল্যে অন্ধ রোগীরা ফিরে পেলেন চোখে আলো

ফরিদপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরে পল্লী প্রগতি সহায়ক সমিতি কর্তৃক বাস্তবায়িত এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় জেলার আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের

2024-06-10T17:10:55+00:00
2024-06-10T17:10:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে বিনামূল্যে অন্ধ রোগীরা ফিরে পেলেন চোখে আলো
ফরিদপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ৫:১০ পিএম   (ভিজিট : ২৬৫)
X

ফরিদপুরে পল্লী প্রগতি সহায়ক সমিতি কর্তৃক বাস্তবায়িত এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় জেলার আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কার্যক্রমের আওতায় চোখের আলো ফিরে পেলেন ২৩ জন অসহায় রোগী।

তাদেরকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করাসহ চশমা ও যাবতীয় ওষুধ ফ্রি দেওয়া হয়।

গতকাল রবিবার (০৯ জুন) ফরিদপুরের বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালে এসকল রোগীদের চোখের ছানি অপারেশন করেন ডাঃ রাহাত আনোয়ার চৌধুরী।

এসময় পল্লী প্রগতি সহায়ক সমিতির পরিচালক কার্যক্রম আকরাম হোসেন সকল রোগীদের খোঁজ খবর নেন এবং সংস্থার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্যক্রমের কথা তুলে ধরেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার ম্যানেজার প্রোগ্রাম এম. ফরিদুজ্জামান, সহকারী ম্যানেজার প্রোগ্রাম জামাল সরদার, সহকারী ম্যানেজার প্রোগ্রাম বদিয়ার রহমান।

কর্মসূচির ফোকাল পারসন মারজান মিয়া, আরও উপস্থিত ছিলেন কর্মসূচি'র সমন্বয়কারী মো: রাকিবুল ইসলাম,  স্বাস্থ্য কর্মকর্তা মো: শাহরত হোসেন। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আদর্শ সমাজ গঠন, সামাজিক মূল্যবোধ সৃষ্টি, টেকসহিভাবে দারিদ্রতা দূরীকরণে সামগ্রীক দরিদ্রতা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও সামগ্রীক উন্নয়নে সমাজের প্রতিটি শ্রেণির জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা এবং অসহায় প্রবীণ জনগোষ্ঠীর মূলধারার জীবন যাপন নিশ্চিত করাই আমাদের কর্মসূচির উদ্দেশ্য।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy