নবীনগরে বজ্রপাতে প্রবাসীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

নবীনগরে বজ্রপাতে মো. সোহাগ (২৮) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা

2024-06-10T20:22:12+00:00
2024-06-10T20:22:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নবীনগরে বজ্রপাতে প্রবাসীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ৮:২২ পিএম   (ভিজিট : ২১১)
X

নবীনগরে বজ্রপাতে মো. সোহাগ (২৮) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা বাজারের পাশে আব্দুল্লাহ্ চড়ে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘর হাটির আব্দুস সালামের ছেলে। তিন মাস আগে বিয়ে করার জন্য ছুটিতে দেশে আসেন। 

পরিবারের লোকজন জানায়, সকালে সোহাগ বাইশমৌজা বাজারের পাশে আব্দুল্লাহ্ চড়ে ১০/১৫টি মহিষকে ঘাস খাওয়াচ্ছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে সে মারা যায়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে সোহাগ নামের এক সৌদি প্রবাসী মহিষকে ঘাস খাওয়াচ্ছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি মারা যায়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy