বেনাপোলে রাজস্ব কর্মকর্তার হামলাকারীদের আটকের দাবিতে মানববন্ধন

বেনাপোল (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

বেনাপোল কাস্টমস’র সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলাম এর উপর দুর্বৃত্তদের পৈশাচিক হামলার প্রতিবাদে বেনাপোলে কাস্টম হাউজে কর্মরত কর্মকর্তারা

2024-06-10T20:36:41+00:00
2024-06-10T20:36:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বেনাপোলে রাজস্ব কর্মকর্তার হামলাকারীদের আটকের দাবিতে মানববন্ধন
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ৮:৩৬ পিএম   (ভিজিট : ২১১)
X

বেনাপোল কাস্টমস’র সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলাম এর উপর দুর্বৃত্তদের পৈশাচিক হামলার প্রতিবাদে বেনাপোলে কাস্টম হাউজে কর্মরত কর্মকর্তারা বিক্ষোভ ও “মানববন্ধন” পালন করেছে।

সোমবার (১০ জুন) বিকাল ৩টায় বেনাপোল কাস্টমস হাউজের সামনে এই “মানববন্ধন” কর্মসুচি অনুষ্ঠিত হয়। এতে কাস্টম হাউজে কর্মরত সকল রাজস্ব কর্মকর্তা/কর্মচারী অংশগ্রহন করেন। কর্মসুচিতে নেতৃত্ব দানকারী কর্মকর্তারা সরকার ইমরান ওহেদ বলেন, গত শুক্রবার রাতে আমাদের সহযোদ্ধা সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলামের উপর যে বর্বরোচিত হামলা চালিয়ে গুরুতর জখম করা হয়েছে,আমরা এর তীব্র প্রতিবাদ সহ দ্রুত বিচার চাই।

স্হানীয় পুলিশ প্রশাসনকে আগামী ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে হুশিয়ারি জানিয়ে বলেন, আল্টিমেটামে কাজ না হলে বৃহত্তর আন্দোলণে যাবেন বলে কর্মসুচিতে ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য যে, গত ৭জুন শুক্রবার রাতে বেনাপোল কাস্টম হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা  রাফিউল ইসলাম তার বন্ধু সৌরভকে নিয়ে ইঞ্জিন ভ্যানে বেনাপোল পাঁচুয়ার বাওর সড়কে ঘুরতে যান। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর এ হামলা চালায়।

দুর্বৃত্তরা এ সময় ধারালো চাপাতি (ছুরি) দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতলে ভর্তি করে। সেখানে তার চিকিৎসা চলছে।

বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার শাফায়েত হোসেন বলেন, ধারণা করা হচ্ছে সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলামের কাছ থেকে সুবিধা নিতে না পেরে একটি চক্র এই  ঘটনা ঘটিয়েছে।

বেনাপোল কাস্টম হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলামকে কুপিয়ে জখম করার ঘটনায় শনিবার ৮ জুন বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করে কাস্টম কর্তৃপক্ষ। তবে এ ঘটনার সাথে জড়িত দোষীদের ৭২ ঘন্টা পার হয়ে গেলেও এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy