সুন্দরবন থেকে ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

সুন্দরবন থেকে ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ। গতকাল সোমবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ৩ টার

2024-06-11T13:49:51+00:00
2024-06-11T13:49:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুন্দরবন থেকে ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ১:৪৯ পিএম   (ভিজিট : ২১৯)
X

সুন্দরবন থেকে ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ। গতকাল সোমবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে সুন্দরবন পশ্চিম বনবিভাগের শাকবাড়ীয়া ক্যাম্পের চালকি খাল এলাকা থেকে এসব মাংস উদ্ধার করা হয়।

এসময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে শিকারীরা সুন্দরবনের ভিতরে পালিয়ে যেতে সক্ষম হন ব‌লে বন‌ কর্মকর্তা জানান। ঘটনাস্থল থেকে ১ টি নৌকা জব্দ করা হ‌য়ে‌ছে।

কয়রার শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াবাদ ও শাকবাড়ীয়া ক্যাম্পের যৌথ অভিযানে রাত সাড়ে ৩ টার দিকে চালকি খাল এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংসসহ ১ টি নৌকা জব্দ করা হয়েছে।

টর্চ লাইটের আলোয় দূর থেকে ২ জন শিকারীকে সুন্দরবনের ভিতরে পালিয়ে যেতে দেখেছি কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের কাশিয়াবাদ ষ্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল বলেন, কাশিয়াবাদ ও শাকবাড়ীয়া ক্যাম্পের যৌথ অভিযানে রাত সাড়ে ৩ টার দিকে চালকি খাল এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংসসহ ১ টি নৌকা জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy