ঝালকাঠিতে শ্রেষ্ঠ কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০২৩- ২৪ অর্থবছরে ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার

2024-06-11T14:47:48+00:00
2024-06-11T14:47:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে শ্রেষ্ঠ কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ২:৪৭ পিএম   (ভিজিট : ২০৫)
X

তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০২৩- ২৪ অর্থবছরে ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১১ জুন) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য দেন, বরিশাল অঞ্চলের আঞ্চলিক অফিসার জাকির হোসেন তালুকদার, ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিনিয়র কনসালটেন্ট ওমর ফারুক, অতিরিক্ত উপপরিচালক রিফাত সিকদার।

অনুষ্ঠান শেষে সূর্যমুখীসহ তেল জাতীয় ফসল আবাদ, উৎপাদন বৃদ্ধি, বীজ সংরক্ষণ ও তেলের ব্যবহার বৃদ্ধিতে অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ ৫ জন কৃষক কৃষাণীকে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়। 

অনুষ্ঠানে জেলার চার উপজেলার শতাধিক কৃষক-কৃষাণী  উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy