ধামরাইয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ে নিখোঁজের এক দিন পর জিসান হাসান রাব্বি (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গতকাল সোমবার

2024-06-11T15:32:33+00:00
2024-06-11T15:32:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৩:৩২ পিএম   (ভিজিট : ২৭২)
X

ঢাকার ধামরাইয়ে নিখোঁজের এক দিন পর জিসান হাসান রাব্বি (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার (১০ই জুন) দুপুরের দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের কালামপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, রবিবার বিকেলের দিকে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় সে।

নিহত জিসান বাবা-মায়ের সঙ্গে কালামপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকত।

পুলিশ জানায়, বিকেলের দিকে বাসার অদূরে একটি বাঁশঝাড়ের পাশে শিশু জিসানের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জিসানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন শিকদার বলেন, রবিবার বিকেলে নিখোঁজ হয় শিশুটি। সোমবার বিকেলে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ধামরাইয়ের কালামপুরের কবরস্থানের পাশ থেকে তার মরদরহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারনে তাকে হত্যা করা হতে পারে তা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না। তদন্তের পর তা বলা যাবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy