টমটম গাড়ির ছাদের ওপর রশি বেঁধে শিশু নির্যাতন

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজারে (উখিয়া-টেকনাফ) হাইওয়ে রোডে টমটম গাড়ির ছাদের উপরে চুরির অপবাদে এক শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের

2024-06-11T15:41:53+00:00
2024-06-11T19:35:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টমটম গাড়ির ছাদের ওপর রশি বেঁধে শিশু নির্যাতন
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৩:৪১ পিএম  আপডেট: ১১.০৬.২০২৪ ৭:৩৫ পিএম  (ভিজিট : ৩০৪)
X

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজারে (উখিয়া-টেকনাফ) হাইওয়ে রোডে টমটম গাড়ির ছাদের উপরে চুরির অপবাদে এক শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ।

সোমবার (১০ জুন) রাতে উখিয়ার মরিচ্যা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন উখিয়া থানার পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদুল আলম (৩০) খাইরুল ইসলাম (২৫), ও শফিউল করিম (২৪), তাঁরা তিনজনই উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যার বাসিন্দা।

মঙ্গলবার (১১ জুন) সকালে উখিয়া থানা হল রুমে  এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

প্রেস ব্রিফিং ওসি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শিশুকে মারধর করার ভিডিও-চিত্র দেখে আসামীদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আহত শিশুর বাবা আব্দুল শুক্কর বাদী হয়ে উখিয়া থানায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

চুরির অপবাদে রাস্তায় টমটমের চাঁদের উপর রশি বেঁধে হেনস্তা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না। উখিয়া থানা পুলিশের অভিযান অব্যাহিত থাকবে অপরাধীদের ছাড় দেওয়া হবে না। 

মারধরের শিকার শিশুটির বয়স ৮ বছর, তাঁর নাম ফারুক, তাঁর বাবা আব্দুল শুক্কর জানান, ৫শ টাকা নিয়ে পান কিনতে তাঁর মায়ের সাথে বাজারে যায় শিশুটি। সেখানেই তাঁর বাবার সাথে পূর্ব শত্রুতা জের ধরে আসামীরা তাঁকে চুরির অভিযোগে টমটমের উপর বেঁধে মারধর করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy